নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬১টি ঘর

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:৩৮ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে ৬১টি বস্তি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নজরুল ইসলাম বাসসকে জানান, শুক্রবার রাত ১২টা ৪৪ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৬১টি বস্তি ঘর পুড়ে যায়।

আরও পড়ুনঃ  হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলায় একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে ।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দুইতলা একটি স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ৯টি ইউনিট পাঠানো হয়। আগুনে অন্তত ২০ টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।