নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কমালা হ্যারিসের প্রচারের জন্য এক সপ্তাহে উঠল ২০ কোটি ডলার

জুলাই ২৯, ২০২৪ ৫:০৩ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একশ দিন বাকি। জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর পর এখনও কমালা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ  পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

তবে তিনিই ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এই অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে ২০ কোটি ডলার (প্রায় দুই হাজার ২৩৫ কোটি বাংলাদেশি টাকা) ডোনেশন জমা পড়েছে।

আরও পড়ুনঃ  আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্ল্যাহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমালা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। ৬৬ শতাংশই হলেন নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি।’

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ইতোমধ্যেই বিল ক্লিন্টন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমালা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। আগামী আগস্টেই তার দল অনলাইন ভোটিং করবে।

তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে হ্যারিসের নাম জানাবে তারা।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন। প্রশ্ন হলো, হোয়াইট হাউসের জন্য এই লড়াইয়ে হ্যারিস শেষপর্যন্ত ট্রাম্পকে এইভাবে টক্কর দিতে পারবেন কিনা?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।