বাগেরহাট প্রতিনিধি : ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন: টেকসই উন্নয়নে জ্বালানিনিরাপত্তা ও অধিকার নিশ্চিত করো’ শীর্ষক উঠান বৈঠকে বক্তারা বলেছেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বিষাক্ত ধাতু নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি খাতে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াতে হবে এবং সব স্তরে জ্বালানির ন্যায়সংগত ব্যবহার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় বাগেরহাটের মোংলার চিলাবাজারে উপকূলীয় নারীদের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসারের প্রয়োজনীয়তা ও বিদ্যুৎ খাতে নারীর অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন, জ্বালানি অধিকার নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারক হিসেবে নারীর ভূমিকা মূল্যায়নের দাবিতে ব্যতিক্রমী প্রচারাভিযানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে উঠান বৈঠক হয়। মোংলা নাগরিক...
Developed by BDITHOST