নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কামারখন্দে পণ্যবাহী ট্রাকে আগুন

নভেম্বর ৯, ২০২৩ ২:৫৬ 👁️ ১৩৪ views
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

পুলিশ ও স্থানীদের সূত্রে জানা যায়, ট্রাকের চালক ট্রাকটিতে গরুর খাবার নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় ট্রাকচালক সুস্থ আছেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।