নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এমপি বাদশাকে ফুলেল শুভেচ্ছা

জানুয়ারি ২২, ২০২৪ ৮:৪২ 👁️ ৬০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে রাজশাহীর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২.০০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানসহ পরিচালনা কমিটি ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সন্ধ্যায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ান এডুকেশন সেমিনার-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এসময় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে নানা দিক-নির্দেশনা দেন তিনি।
এডুকেশন সেমিনারে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব হূমায়ন কবির, রাজশাহী        বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদা কাণিজ কেয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।