নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কী কারণে ৯০ পরবর্তী নায়িকাদের ‘ভণ্ড’ বললেন ওমর সানী?

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১১:০৬ 👁️ ৬৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অনেকদিন ধরে রিলের পর্দায় দেখা না গেলেও সুখবর হচ্ছে দীর্ঘদিন পর মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন তিনি।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

পর্দায় অনেকদিন না থাকলেও এ অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী।

পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে- মৌসুমী, শাবনূর চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা তাদেরকে পেয়েছি। বেস্ট 90 কিন্তু এরপর স্টার, সুপারস্টার কোন নায়িকা নেই। তারপর বাকি সব ভণ্ডামি। বেষ্ট 90।’

তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন এ নায়ক। ওমর সানীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- চাঁদের আলো, প্রেম পতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি।

তিনি ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।