নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কী ছিল তামিমের ফিজিও রিপোর্টে

সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৬:২১ 👁️ ১০২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় কাতরাচ্ছিলেন তামিম ইকবাল। যা গত কয়েক মাস ধরেই তার নিত্যসঙ্গী। সে কারণে তামিমকে সার্জারিও করা লাগবে বলে জানিয়েছিলেন লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে সেই পথে না হেঁটে ইনজেকশন নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল দেশসেরা এই ওপেনারের। সেই আশা গুড়েবালি করে গতকাল ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আজ (বুধবার) বিকেলে তামিমকে ছাড়াই টিম টাইগার্স ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

তামিম কেন দলে নেই সেই কারণ গতকাল বিসিবির তিন নির্বাচক স্পষ্ট করেছেন। সেখানে তিনি আনফিট কিংবা পুরোপুরি ফিট নন বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে ঠিক কবে নাগাদ তামিমের চোট সারবে সেই ডেডলাইনও বলতে পারেননি তারা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিষয়টি আজ নিজের ফেসবুক পেইজে দেওয়া ভিডিও বার্তায় উল্লেখ করেছেন তামিম, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ ম্যাচের যত বিষয় সব ভুলে গিয়েছিলাম। ম্যাচ শেষে আমার ইনজুরির অবস্থা ফিজিওকে জানাই। তখন ড্রেসিংরুমে নির্বাচকরা আসেন। আমি তাদের বলেছিলাম, আমার অবস্থা সামনে এমনই থাকবে। আমাকে দলে রাখলে বিষয়টি মাথায় রাখবেন। হোটেলে যাওয়ার পর আমাকে ফিজিও পর্যবেক্ষণ করেন।’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‘ফিজিও’র রিপোর্টে কোথায়ও ছিল না আমি খেলতে পারবো না। চাইলে যে কেউ এটা নিয়ে আমার সঙ্গে সরাসরি বসতে পারে। প্রথম ম্যাচ খেলার পর আমি ভালো অবস্থায় ছিলাম। আমার শরীরে ব্যথা ছিল এটা ঠিক। প্রেস কনফারেন্সেও আমি তা বলেছি। মিডিয়ায় এসেছে, পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না, আমার ইনজুরি। এটা আমার বিশ্বকাপে না যাওয়ার কারণ নয়। ব্যথা থাকলেও আমি ইনজুরড নই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।