নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ হলো মুক্তাগাছায়

মে ২৯, ২০২৩ ৯:৫৫ 👁️ ৪৯ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে ধারণ করা হয়েছে ঈদুল আজহার ‘কৃষকের ঈদ আনন্দ’। জানানো হয়েছে, কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো ব্যতিক্রমী, জমজমাট মজার সব খেলাধুলায় ভরপুর।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির ঈদ-উল-আজহার পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ঘাটুরি ঈদগাহ মাঠে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য ময়মনসিংহকে বেছে নেয়ার কারণ হিসেবে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, আদি কৃষি ঐতিহ্যের একটি জেলা ময়মনসিংহ।

পুরাতন ব্রহ্মপুত্র ও তার শাখা-উপশাখাকে কেন্দ্র করে এ অঞ্চলে গড়ে উঠেছিল কৃষি বাণিজ্যের এক অনন্য ক্ষেত্র। কৃষি সমৃদ্ধির হাত ধরেই এখানে বিকশিত হয়েছিল লোক সংস্কৃতির। যার স্বরূপ আমরা দেখি মৈমনসিং গীতিকায়। কৃষি-ঐতিহ্যের সে ধারা এখনও ধরে রেখেছেন এখানকার কৃষক।

তিনি বলেন,‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ নানা গবেষণা ও কৃষিশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ময়মনসিংহে। ফলে ধান-পাটের পাশাপাশি নিত্য নতুন ফল-ফসলের চাষ বাড়ছে, খুব সহজেই আধুনিক কৃষির সঙ্গে যুক্ত হচ্ছে কৃষকরা। দীর্ঘ সময় ধরে মাছ চাষের শীর্ষস্থান দখলে রেখেছে এই অঞ্চলের খামারিরা। কৃষকের ঈদ আনন্দে এই কৃষকদের জীবন-জীবিকা আর তাদের গল্পকথাই তুলে আনার চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানে হয়, চ্যানেল আইয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হয় ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়। আসন্ন ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।