সামছুল ইসলাম : উনিশত একাত্তর সাল, ডিসেম্বর মাস, বিজয়ের মাস, যুদ্ধবিধস্ত বাংলাদেশ, দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, দেশ পুনর্গঠন অপরিহার্য। ।পৃথিবীর বুকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত কৃষি সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠিন কাজ শুরু করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের মূলে ছিল কৃষি। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন এদেশের অর্থনীতি কৃষি নির্ভর। তাই তিনি কৃষি কার্যক্রম জোরদারকরণের জন্য "কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এ স্লোগান তুলে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন।কৃষি বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে একটি যুগোপযোগী ভূমি সংস্কার কর্মসূচি হাতে নিলেন। ১৯৭২ সালের ১৩ জানুয়ারি মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকেই কৃষকদের বকেয়া খাজনার সুদ মওকুফ করে দিলেন, ২৫ বিঘা পর্যন্ত খাজনাও মওকুফ করার ঘোষণা দিলেন, জমির মালিকানার সর্বোচ্চ সিলিং ১০০ বিঘা নির্ধারণ করে উদ্বৃত্ত জমি...
Developed by BDITHOST