নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘কেজিএফ থ্রি’র স্ক্রিপ্ট রেডি, এবারও থাকবেন ইয়াশ!

ডিসেম্বর ৭, ২০২৩ ৪:৪৯ 👁️ ৭১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ‘কেজিএফ’-এর তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের মনে ছিল সংশয়। তবে সেই সংশয় দূর করলেন নির্মাতা প্রশান্ত নীল। জানিয়েছেন ‘কেজিএফ থ্রি’-এর স্ক্রিপ্ট প্রস্তুত হয়ে গেছে।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেয়া সাক্ষাৎকারে প্রশান্ত নীল বলেছেন, ‘আমি পরিচালনা করবো কিনা জানি না, তবে ইয়াশ সবসময়েই থাকবেন… সিরিয়াস ভাবে বলি এবার, কেজিএফ থ্রি হবে। তবে আমরা এই ব্যাপারে কোনো ঘোষণা দিচ্ছি না এখনই।’

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

নির্মাতা আরও জানান, ছবির স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে ইতোমধ্যেই। ‘কেজিএফ টু’ শেষ হয়েছিল ভারতীয় নৌবাহিনীর রকির স্বর্ণে ভরা জাহাজে বোমা ছুড়ে মারা দিয়ে। তৃতীয় কিস্তিতে দেখা যাবে এর পরের ঘটনা।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

প্রশান্ত বর্তমানে প্রভাসের ‘সালার’ মুক্তি নিয়ে ব্যস্ত আছেন। ধারণা করা হচ্ছে এটি কেজিএফ ইউনিভার্সের অংশ। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।