নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কোহলিকে টেস্টে ফেরাতে চান ভারতের সাবেক ক্রিকেটার

ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:৫৪ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আবার নিজের জাত চিনিয়েছেন বিরাট কোহলি। তিন ম্যাচের মধ্যে দুটিতে সেঞ্চুরি করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হন এই ভারতীয় ক্রিকেটার। এরপর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলে হাঁকান সেঞ্চুরি।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিরাট কোহলির এমন পারফরম্যান্সের পর আবেগঘন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নভজোত সিং সিধু। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ঈশ্বর আমাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিলে আমি বলতাম, কোহলিকে টেস্ট অবসর থেকে ফিরিয়ে আনুন। তাকে আবার টেস্ট খেলতে দিন। ১৫০ কোটি মানুষের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তার ফিটনেস ২০ বছরের তরুণদের মতো। সে নিজেই ২৪ ক্যারেট সোনা।’’

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন বিরাট কোহলি। ১২৩টি টেস্টে ৯ হাজার ২৩০ রান করেন তিনি। তার গড় ৪৬.৮৫। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি করেন ৩১টি হাফসেঞ্চুরি।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

কোহলির আগে টেস্ট থেকে অবসর নেন আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মাও। দুজনের অবসর ঘোষণায় বড় ধাক্কা খায় ভারতীয় শিবির। ঠিক তখনই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ছিল দল। রোহিতের অবসরের পর নতুন টেস্ট অধিনায়ক করা হয় শুভমান গিলকে।

টেস্ট ছাড়লেও ওয়ানডেতে নিয়মিত খেলে যাচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলি, রোহিত ও রবীন্দ্র জাদেজা একসঙ্গে টি-টোয়েন্টি থেকে অবসর নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।