নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

নভেম্বর ৭, ২০২৪ ১১:৩৬ 👁️ ৩১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় মুগ্ধতা প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন এ কথা বলেন।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বাইডেন বলেন, ‘আমি তাকে (ট্রাম্পকে) আশ্বস্ত করছি তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে বাইডেন বলেন, আমেরিকানরা এটাই প্রত্যাশা করে।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কমলা হ্যারিস তার শক্তিশালী সহযোগী ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেটা আমি শুরু থেকেই দেখেছি।’

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

তারা যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তাতে তার এবং তাদের দলের গর্বিত হওয়া উচিত। বাইডেনের চোখের সামনেই ইতিহাস গড়ে তার দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভাগ্য এখনও অজানা। তবে সেখানেও রিপাবলিকানরাই এগিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।