নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খাগড়াছ‌ড়িতে চোলাই মদসহ মাদক কারবারি আটক

নভেম্বর ২৫, ২০২৩ ৫:১৬ 👁️ ১৫৯ views
Link Copied!

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌নিকছ‌ড়িতে দেশীয় তৈরি চোলাই মদ ও মোটরসাইকেলসহ মো. নূরুল হক না‌মে এক মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে পুলিশ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

গত (২৪ নভেম্বর) সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন খাগড়াছ‌ড়ির পু‌লিশ সুপার মুক্তা ধর। এর আগে, বৃহস্পতিবার রা‌তে মা‌নিকছ‌ড়ি উপ‌জেলার যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকা থেকে নূরুল হক‌ কে আটক করা হয়। আটককৃত নুরুল হক গুইমারা লুন্দুক্যাপাড়ার মোস্তফা মিয়ার ছে‌লে।

আরও পড়ুনঃ  উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

পু‌লিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে বৃহস্পতিবার রা‌তে যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় পরিচালনা চালায় পুলিশ। এ সময় ৪০‌লিটার চোলাই মদ ও একটি মোটরসাই‌কেল সহ নূরুল হককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হ‌য়ে‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।