নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার

নভেম্বর ২১, ২০২৩ ৫:১৪ 👁️ ৮৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

মঙ্গলবার (২১ নভেম্বর) মিরপুর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় এ গ্রেপ্তার চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

র‍্যাব জানিয়েছে, হাইকোর্ট ও হাইকোর্টের বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত ৬ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি সেদিন আদলতে হাজির হননি। বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি (আইজপি) নির্দেশ দেন হাইকোর্ট।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় ৫টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। এরমধ্যে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।