নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

ডিসেম্বর ৭, ২০২৫ ১১:২৪ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক বলে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) ভবিষ্যৎ শারীরিক অবস্থা কেমন হবে সেটির ওপরই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে।

আরও পড়ুনঃ  ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। এদিকে, ওনার মেডিকেল বোর্ড বলেছেন, তাকে এখনি বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।’

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বছর ওনার চিকিৎসা করেছেন। এখনো অত্যন্ত দৃঢ়তা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শুধু দেশের নয় বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।’

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার জন্য প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসবে এবং পরদিন বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।