নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার ঘোষণা বাইডেনের

মার্চ ২, ২০২৪ ১১:৩৪ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে। ত্রাণ বহরে হামলায় একশ’রও বেশি ফিলিস্তিনী নিহত হওয়ার একদিন পর শুক্রবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের বাইডেন আরো বলেছেন, আমাদের আরো কিছু করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র আরো কিছু করবে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা জর্ডানসহ আমাদের অন্য বন্ধুদের সাথে মিলিত হবো এবং অতিরিক্ত খাদ্যসহ অন্যান্য ত্রাণ গাজায় ফেলা শুরু করবো।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ভূ-খন্ডটিতে তেল আবিব পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে। গাজায় এখন চলছে তীব্র মানবিক সংকট।

এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনাও অব্যাহত রয়েছে। বাইডেন আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

কিন্তু যুদ্ধবিরতির এই আলোচনায় জটিলতা তৈরি হয়েছে বৃহস্পতিবারের ঘটনার কারণে। এই দিন মরিয়া ফিলিস্তিনীরা ত্রাণ বহরের দিকে ছুটে যাওয়ার সময়ে ইসরায়েলী হামলায় একশ’রও বেশি লোক নিহত হয়।

এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
তিনি বলেছেন, আমরা এখনও ইসরায়েলকে তাদের আত্মরক্ষার স্বার্থে সাহায্য করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।