নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গাজায় লড়াই থামানোর আহ্বান জানাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ৩, ২০২৩ ৪:২৩ 👁️ ৮৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধার পর তৃতীয়বারের মতো ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের সফরে— ইসরায়েলি সরকারের প্রতি— লড়াই থামানোর আহ্বান জানাবেন ব্লিঙ্কেন। তবে এটি কোনো যুদ্ধবিরতি হবে না।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

শুক্রবার (৩ নভেম্বর) ব্লিঙ্কেনকে বহনকারী বিমানটি ইসরায়েলের তেল আবিবে অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না। এর বদলে ‘অস্থায়ী এবং স্থানীয়ভাবে’ লড়াই থামানোর কথা বলছেন তারা।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়ার আগে ব্লিঙ্কেন বিমানবন্দরে বলে যান, তিনি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হন। ওই ঘটনার প্রতিশোধ নিতে গাজা থেকে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। ওই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় তারা অব্যাহতভাবে বোমা হামলা; সঙ্গে স্থল হামলা চালাচ্ছে।

আরও পড়ুনঃ  উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

ইসরায়েলি বাহিনীর চালানো এসব হামলায় এখন পর্যন্ত ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

যুক্তরাষ্ট্র প্রথমদিকে গাজায় এ নির্বিচার হত্যাকাণ্ড নিয়ে চুপ থাকলেও; এখন এ নিয়ে কথা বলা শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা শিকার করেছেন, গাজায় ইসরায়েলের হামলায় অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।