নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৩:৫৫ 👁️ ৩৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। এ সময় কমপক্ষে ১৪ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আহত হন।

আরও পড়ুনঃ  চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বাস্থ্যমন্ত্রীর

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করছেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ীর মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।

আরও পড়ুনঃ  সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

এছাড়া ছাত্র জনতা রাজবাড়ী সড়কের বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কটি অবরোধ করে রাখেন। এতে ওই সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানবাহনগুলো হাসপাতাল সড়ক দিয়ে চলাচল করছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে ছাত্র-জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।