নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

অক্টোবর ১, ২০২৬ ৭:২২ 👁️ ১২ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। এই বছর প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।

আরও পড়ুনঃ  বাগমারায় দেশীয় তৈরী চোলাই মদ ও গাঁজাসহ গ্রেফতার ১

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গোদাগাড়ীর আয়োজনে এবং কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় লীজকৃত পুকুরে নামতে বাধা দেয়ার ঘটনায় মৎস্যজীবী সমিতির সংবাদ সম্মেলন

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরুক টপ্প্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, “প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের পথপ্রদর্শক। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের নির্দেশনানুযায়ী প্রবীণদের কল্যাণে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করা হচ্ছে এবং প্রবীণবান্ধব সমাজ গঠনে আমাদের সকলকে ইতিবাচক ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের স্বাস্থ্যসেবা, মর্যাদা এবং অধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কারিতাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।