নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির বিভিন্ন পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময় সভা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:৪৯ 👁️ ৩৬ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতা এবং সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আরও পড়ুনঃ  পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) নাজমুস সাদত এর সভাপতিত্বে। নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা সরকারী কর্মকর্তারা। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবূন্দ।

এর আগে সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সাধারণ মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে। সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মুজিবুর রহমান বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি গোদাগাড়ী ও তানোরবাসীর বিজয়। আপনারা যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তা আমৃত্যু ধারণ করব। ইনশাআল্লাহ আমি জনগণের এমপি হিসেবে কাজ করব—কোনো দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়।”
তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোদাগাড়ী–তানোরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান নিজ উদ্যোগে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভা ভারপ্রাপ্ত আমীর, শওকত আলী সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।