নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত ৩

আগস্ট ২৮, ২০২৪ ৬:১৮ 👁️ ৩৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড় এবং রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

নিহতরা হলেন-উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা খাতুন (৫০), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার তাজিমুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৫০) ও বুজরুকপাড়া মহল্লার মিলন আলী (৩৮)।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এদের মধ্যে মনিরুল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর অটোরিকশার যাত্রী ছিলেন মিলন আলী।

পুলিশ জানায়, আজ বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। রাজাবাড়িহাট এলাকায় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্জিনা নিহত হন।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। মর্জিনা খাতুনের মৃত্যুর ঘটনাতেও থানায় আলাদা আরেকটি মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।