নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অক্টোবর ২৮, ২০২৬ ১১:৪০ 👁️ ৪৮ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

বুধবার (২৮ অক্টোবর ) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌর ও কাঁকনহাট পৌরসভার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান (মশি) এবং গোদাগাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল।

গোদাগাড়ী পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুদ্দীন বাবু এবং কাঁকনহাট পৌর যুবদলের সদস্য সচিব আরসালামের যৌথ সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল সবসময় গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তারা আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থেকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।