নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে সিসিবিভিওর যুব স্বেচ্ছাসেবীদের ত্রৈমাসিক সভা

ডিসেম্বর ১১, ২০২৩ ১০:০৫ 👁️ ৮৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায়‘ রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় সিসিবিভিও শাখা কার্যালয়, কাকনহাটে ২০ জন যুব স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

সোমবার আয়োজিত এ সভার আলোচ্যসূচি ছিল রক্ষাগোলা সংগঠনে যুব স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ও কর্তব্য, আসন্ন রক্ষাগোলা সংগঠনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক সাধারণ সভা আয়োজনে তাদের ভূমিকা এবং রক্ষাগোলা শিশু পাঠশালা পরিচালনায় তাদের ভূমিকা।

আরও পড়ুনঃ  নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

সভায় উপস্থিত ছিলেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, উদ্ধর্তন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, পৌল টুডু, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী ও প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

সভায় সার্বিক ভাবে সহযোগিতা করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।