নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৭, ২০২৬ ৬:২৪ 👁️ ৮১ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী ইউনিয়নে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন গেটকা প্রকল্পের আওতায় লোকমোর্চা কমিটির তৃতীয় ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০টায় গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

প্রকল্পটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হচ্ছে যেখানে চারটি উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করছে এটি সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল পানির সংকট সরকারি সেবার প্রাপ্তি জলবায়ু পরিবর্তনের প্রভাব পানি নিষ্কাশন সমস্যা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণ রাস্তা সংস্কার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সদস্যরা নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবেন পাশাপাশি উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা হবে অন্যান্য সমস্যার সমাধানে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

সভায় গোদাগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রান্তিক জনগোষ্ঠীর নারী পুরুষ ও যুব সদস্যরা অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

এছাড়া উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অনিরুদ্ধ রায় ডাসকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মদন দাস উপজেলা সমন্বয়কারী বিপল কিস্কু প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কুমারী লতা প্রামাণিক ও অনিতা সরেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রী অজিত কুজুর এবং সঞ্চালনা করেন শ্রী বিজন কুজুর।

বক্তারা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে সরকারি সেবার সহজপ্রাপ্তি জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং যুবদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।