নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি অ্যান্টিভেনম দিলেন চেয়ারম্যান

জুলাই ৪, ২০২৪ ১:৩৩ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি রাসেলস ভাইপার সাপের আতঙ্ক রয়েছে গোদাগাড়ী উপজেলায়। অতীতে এই উপজেলা থেকে রাসেলস ভাইপার সাপ বেশি উদ্ধার হওয়ার ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে ১০০টি অ্যান্টিভেনম কিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী মাজরুই রহমানের কাছে অ্যান্টিভেনমগুলো হস্তান্তর করেন চেয়ারম্যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, সাপে কাটলে মানুষকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে যেন অ্যান্টিভেনম পাওয়া যায় সে জন্য তিনি কিনে দিলেন। কৃষকদের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু গাম্বুটেরও ব্যবস্থা করা হয়েছে। কাউকে সাপে কামড়ালে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী মাজরুই রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকল। কাউকে সাপে কামড়ালে তাকে দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনতে হবে। অ্যান্টিভেনমের সাথে কিছু ওষুধ লাগবে। সেটা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দেব।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সব প্রাণীই গুরুত্বপূর্ণ। তাই নির্বিচারে সাপ নিধন পরিবেশের জন্য ভালো হবে না।

রাসেলস ভাইপার উদ্ধার নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক ও সাপ রেসকিউয়ার বোরহান বিশ্বাস বলেন, দুই মাস আগে তারা একটা রাসেলস ভাইপার রাজশাহী নগরীর সিলিন্দা থেকে ধরে আনে। আরেকটি রাসেলস ভাইপার গোদাগাড়ী উপজেলার নদীবর্তী ডাংপাড়া থেকে উদ্ধার করা হয়। এই সাপটি বাসাবাড়ির পাশে জালে আটকা পড়েছিল। পরে চিকিৎসা দিয়ে সাপটিকে সুস্থ করে তোলা হয়।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি রেসকিউ কল আসে গোদাগাড়ী উপজেলা থেকে। এই উপজেলা থেকে সবচেয়ে বেশি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়। রাজশাহীর তানোর, চাঁপাইননাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর থেকে রাসেলস ভাইপার উদ্ধার করা হয়। এছাড়া পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এই সাপ বেশি উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।