নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোপালগঞ্জে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:৫১ 👁️ ১৭ views
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে সোহাগ পরিবহন নামক একটি যাত্রীবাহী চলন্ত বাসের পেছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

আরও পড়ুনঃ  বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাহাদাত হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনকে ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।