নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গ্রীষ্মের ছুটি কমানোর সিদ্ধান্ত, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৬ জুন

জুন ২০, ২০২৪ ৫:৪৩ 👁️ ১৫৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান গ্রীষ্মের ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিল। সেটি পরিবর্তন করে ২৬ জুন থেকে স্কুল-মাদরাসা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

নানা কারণে এ বছর পাঠদানের কর্মদিবস কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।