নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী, পাশেই পড়ে ছিল স্ত্রীর গলাকাটা লাশ

ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:৫৩ 👁️ ১২ views
Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোনাবাড়ির বাইমাইল (মধ্যপাড়া) এলাকায় ঘরের মেঝে থেকে স্ত্রীর এবং আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মৌ আক্তার বৃষ্টি (২০) ও তার স্বামী সোহাগ হোসেন (২৫)। মৌ আক্তার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সোহাগ হোসেন একই জেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ওই দম্পতি বাইমাইল এলাকায় বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাড়িওয়ালার ছেলে দেওয়ান মোহাম্মদ রাসেল বলেন, দুপুর হয়ে গেলেও তাদের বাসার দরজা বন্ধ ছিল। অনেকবার ডাকাডাকির পরও দরজা না খোলায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে মেঝেতে স্ত্রীর মরদেহ এবং আড়ায় স্বামী সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

মৌ আক্তার বৃষ্টির চাচা রতন মিয়া বলেন, “বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোহাগ কোনাবাড়ি ব্র্যাক এনজিওতে হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে চাকরি করত। তাদের মধ্যে কখনো ঝগড়া-বিবাদ দেখিনি। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটালো বুঝতে পারছি না।”

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, গলা কেটে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।