নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি, জয়া আহসান

ডিসেম্বর ২, ২০২৫ ১০:১৯ 👁️ ৫০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজরকাড়া।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

জয়ার প্রাকৃতি প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বাহারি ছাদবাগানে নানা ধরনের গাছ-গাছালি আর সবুজের সমারোহে ভরে আছে জয়ার ছাদ।

আরও পড়ুনঃ  বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

ভিডিওতে জয়াকে তার ছাদবাগানের লাউ, লেবু এবং ফুলগাছ পরিচর্যা করতে দেখা যায়। লাউ গাছ থেকে তাজা লাউ হাতে তুলে নিচ্ছিলেন তিনি। এই সময়ই অকপটে হাসতে হাসতে জয়া বলেন, ‘সকাল বেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি, আমার মাথায় তেল।’

এদিকে জয়া ভিডিওর ক্যাপশনে অ্যালিস বি. টোকলাসের উক্তি লিখেছেন, ‘নিজ হাতে ফলানো সবজি তোলার মতো সন্তোষজনক বা রোমাঞ্চকর আর কিছুই নেই।’

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

লাইটস-ক্যামেরা-অ্যাকশনের গ্ল্যামার থেকে দূরে, এমন সাদামাটা ঘরোয়া মুহূর্তে জয়াকে দেখে মুগ্ধ তার ভক্তরা। তারকা হওয়া সত্ত্বেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং নিজেকে আড়াল না করার এই ভঙ্গিটি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

গাছ পরিচর্যার ফাঁকে জয়া জানান, বাগানের একটি বিশেষ লেবু গাছ তাকে উপহার দিয়েছিলেন তাদের লাইট ম্যান নান্নু ভাই, যা তিনি এনেছিলেন বাগেরহাট থেকে। এছাড়া ভিডিওতে জয়া তার ফুল গাছের মরে যাওয়া ফুল এবং ছোট শিম গাছের কথাও উল্লেখ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।