নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঘুষকাণ্ডে বিপদ বাড়ল আদানির

জানুয়ারি ৪, ২০২৫ ৫:৩২ 👁️ ৪২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছিল আমেরিকা। এবার মার্কিন আদালত আদানি এবং অন্যদের বিরুদ্ধে নথিভুক্ত সব মামলার সাজার শুনানির সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক আদালত আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আদেশ জারি করেছে। মূলত, আদালত দেখতে পেয়েছে যেসব মামলার অভিযোগ এবং লেনদেন একই রকম। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

এই মামলাগুলোর মধ্যে রয়েছে- ইউএস বনাম আদানি এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বনাম আদানি এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা) এবং এসইসি বনাম ক্যাবনেস (অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি মামলা)।

আরও পড়ুনঃ  ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

আদালত জানিয়েছে, বিচারাধীন প্রক্রিয়ার উন্নতি এবং কেস শিডিউলিং সংক্রান্ত সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আদানি এবং বাকিদের বিরুদ্ধে সৌর শক্তির চুক্তি পেতে ২ হাজার কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও আদানি গ্রুপ অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে। তারা বলেছে, ‘আমরা একটি আইন মান্যকারী সংস্থা।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।