অনলাইন ডেস্কঃ দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড, ওঁদের প্রেমের খবরে এত দিন ম ম করত চলচ্চিত্র জগৎ। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার প্রেম। কর্ণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসর্ট— নিজেদের প্রেমের রঙে ভরিয়েছেন চর্চিত যুগল। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তাঁরা। তবে সাম্প্রতিক খবর, যুগলের মধ্যে নাকি বেড়েছে দূরত্ব। এক দিকে, বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত রশ্মিকা মন্দনা। অন্য দিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই নিজের প্রিয় বান্ধবী খুঁজে নিচ্ছেন বিজয়। তবে কি সত্যিই এ বার একে অপরের হাত ছাড়লেন ‘ডিয়ার কমরেড’ জুটি? বিজয় দেবেরাকোন্ডার এই প্রিয় বান্ধবীটি কে জানেন? তিনি হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় বিজয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সামান্থা। সেই ছবিই আবার নিজের ইনস্টাগ্রাম...
Developed by BDITHOST