নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চলতি বছরে সব টেস্ট খেলতে চান সাকিব

আগস্ট ১২, ২০২৪ ৬:১১ 👁️ ৩২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গত ৬ বছরে সাকিব আল হাসান খেলেছেন মোটে ১৬টি টেস্ট ম্যাচ। যে কারণে টেস্ট সিরিজ আসলেই জল্পনা-কল্পনা শুরু হয় তাকে নিয়ে। জাতীয় দলকে বলতে গেলে নিজের খেয়ালখুশির জায়গা বানিয়ে ফেলেছিলেন টাইগার এই ক্রিকেটার। নিজের মন মর্জিমত খেলেছেন। এমনকি টেস্ট ম্যাচ আসলে বিশ্রামের কথা বলে ম্যাচ না খেলার অভিযোগও রয়েছে সাকিবকে নিয়ে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চলতি বছরে ৮টি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। যার সবগুলোই খেলবেন তিনি এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান এই নির্বাচক।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

এ সময় লিপু বলেন, ‘আমরা যে আটটি টেস্ট ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে যা শেষ হবে তিনি সবগুলোতেই অ্যাভেইলেবল থাকবেন। তিনি নিয়মিতভাবেই অনুশীলন সেশনে আসবেন। অনুশীলন সেশনে খেলোয়াড়, বিদেশি কর্মকর্তা সবারই নিরাপত্তার একটা ব্যাপার থাকবে। বর্তমান পরিস্থতির আলোকে সেটা দেশকে নিশ্চিত করতেই হবে। সাকিব দেশের একজন শীর্ষ খেলোয়াড়।’

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

লিপু নিশ্চিত করেছেন রাজনীতিতে নাম থাকলেও সাকিব খেলছেন মেধার ভিত্তিতে, ‘সাকিব যেহেতু রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি। তার সিলেকশানটা হয়েছে তার খেলার মেধার উপরে। সেক্ষেত্রে যা আমরা সবসময় করি সেটাই করেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন। আমি যদি সিলেকশান প্যানেলে থাকি আমরা সবসময় মেধাটাকেই গুরুত্ব দেব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।