নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ, রেলওয়ের অ্যাটেনডেন্ট গ্রেপ্তার

জানুয়ারি ১৭, ২০২৪ ৭:৪৮ 👁️ ১২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেলওয়ের অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা করেছে পুলিশ। ওই স্কুলছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। মেয়েটির বাড়ি ময়মনসিংহে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

লালমনিরহাট জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ওই স্কুলছাত্রী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট আক্কাস আলী মেয়েটিকে তার কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল ৮টার দিকে তাকে ধর্ষণ করেন। পরে মেয়েটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে আটক করেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

তিনি জানান, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই ইদেল মিয়া বাদী হয়ে মামলা করেছেন। আক্কাস আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।