নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চলে গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী

ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৫:২২ 👁️ ৪৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: চলে গেলেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাটের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৭ বছর।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৯৮৯ সালে শুরু হওয়া ধারাবাহিক ‘উড়ান’-এ অভিনয় দিয়ে দর্শকমনে ছাপ ফেলেছিলেন কবিতা। আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্র তাকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। কবিতা চৌধুরীর সার্ফের বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে আবার হোমমেকার ললিতাজির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও জনপ্রিয় সব বিজ্ঞাপনে দেখা যেত তাকে।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বার্মা জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তার। অভিনেত্রীর বন্ধু জানান, তিনি খুবই কষ্টে ছিলেন। সুচিত্রার কথায়, “ওকে হারিয়ে ভেঙে পড়েছি। ওর সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ রইল না। হঠাৎ যে ওর শারীরিক অবস্থার এত অবনতি হবে, জানতাম না।”

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সাত এবং আটের দশকে একাধিক উল্ল্যেখযোগ্য কাজ করেছিলেন কবিতা চৌধুরী। তার দৃঢ় এবং সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছিল। ব্যক্তিজীবনেও তার যাপন ছিল অনুপ্রেরণাদায়ক। তার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।