নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার

ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৫২ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় তানোর মডেল পাইলট হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

ধৃত আসামীরা হলো- তানোর গুবিরপাড়ার মজিবর রহমানের ছেলে অসিম আলী (২৮), রায়তান আকচার মৃত লাহার প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৮), গুবিরপাড়ার গোলাম রব্বানীর ছেলে শাহআলম (২৫), এবং গুবিরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে মমিনুল ইসলাম মুকুল (৪৫)।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

আসামীদের কাছ থেকে নগদ -৯৯০ টাকা, টালি খাতা-৩ টি, কলম-১ টি জব্দ করা হয়েছে। আসামীরা ঘটনাস্থল হতে অটোরিক্সা, পণ্যবাহি গাড়ি ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিত সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা,পণ্যবাহি গাড়ি ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করে।আসামীদের বিরুদ্ধে তানোর থানায় চাঁদাবাজির মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামীরা তাদের বিরুদ্ধে আনীত অপরাধ স্বীকার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।