উদ্ধারকৃত ১টি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন।ছবি- এসআরবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকা হতে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ অক্টোবর রাত ৮:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নামোচাকপাড়া সাকিনের ১৪৫নং নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আম বাগানের ভিতর হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে...
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকা হতে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ অক্টোবর রাত ৮:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নামোচাকপাড়া সাকিনের ১৪৫নং নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আম বাগানের ভিতর হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামতসমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে উক্ত স্থানে সংরক্ষণ করে রেখেছিল।