নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মে ১৬, ২০২৪ ১১:৫২ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ১৬ মে সন্ধ্যায় জেলার সদর উপজেলার মহারাজপুর এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

নিহত রিশাত আলী (১০) সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে এবং তারিফা (১৭) একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য শেখপাড়া গ্রামের তাজেমুল শেখ ওরফে গুধু শেখের মেয়ে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বাগানে আম কুড়াতে গিয়েছিল রিশাত আলী। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

আরও পড়ুনঃ  ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অপরদিকে মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম বলেন, বাড়ির পাশেই আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তারিফা মারা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) এসএম মাকছুদুর রহমান জানান, আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।