নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২২, ২০২৫ ৫:১১ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চরবাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মায়ের ওপর নির্ভর করে সন্তানের ভবিষ্যৎ। পুরুষরা কাজের উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হয় কিন্তু মায়েরা সবসময় সন্তানের পাশে থাকে। কখনো সন্তানের ডাক্তার, শিক্ষক, সেবক, স্কুলে আনা-নেয়া এবং বাজার করাসহ সকল কাজ করেন একজন মা। একজন সন্তানের সকল শিক্ষা এবং বেড়ে উঠায় মায়ের ভূমিকা অপরিসীম।

আরও পড়ুনঃ  নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

তিনি বলেন, শিশুদের আদর ভালোবাসার পাশাপাশি তাদের নিজের কাজ তাদের দিয়ে করাবেন। নিজের কাজ নিজে করার পাশাপাশি পরিবারের কাজে সহযোগিতা করলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, চরবাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপ বিকাশ শীল।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন ও কন্যা শিশুর প্রতি বৈষম্য রোধ, বৃক্ষরোপন, পলিথিন বর্জন, শিশুদের মোবাইলের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, নারীÑপুরুষ এবং শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।