চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ওসমান (১৩) জেলা সদরের পৌর এলাকার মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। সে আলোর দিশারী মডেল মাদ্রাসার ক্লাস থ্রি এর শিক্ষার্থী ছিল। বুধবার সকাল পৌণে ১০টার দিকে সে বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় মারা যায়। সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে শিশু ওসমান বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্ট্রর চালক আটক ও...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ওসমান (১৩) জেলা সদরের পৌর এলাকার মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। সে আলোর দিশারী মডেল মাদ্রাসার ক্লাস থ্রি এর শিক্ষার্থী ছিল।
বুধবার সকাল পৌণে ১০টার দিকে সে বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় মারা যায়।
সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে শিশু ওসমান বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়।