নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

অক্টোবর ২৯, ২০২৬ ৬:১৬ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট কল আর প্রতিদিনের ট্রাফিক জ্যাম আধুনিক কর্মব্যস্ত জীবনের গতি যেন কিছুতেই থামতে চায় না। ব্যস্ত দিনের শেষে প্রিয় গান শোনা, সিরিজ দেখা কিংবা বন্ধুদের সঙ্গে অনলাইন গেমিং আড্ডায় মেতে ওঠার মতো ছোট ছোট বিনোদনের মুহূর্তই হয়ে ওঠে স্বস্তির জায়গা। তবে ঠিক তখনই ব্যাটারি লো হওয়ার সতর্কবার্তা পুরো মুডটাই নষ্ট করে দিতে পারে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রযুক্তিনির্ভর এই সময়ে কাজ, যোগাযোগ ও বিনোদন সবকিছুর কেন্দ্রেই এখন স্মার্টফোন। ব্যস্ত দিনের গতি চলে নিরবচ্ছিন্নভাবে, আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্টফোনকেও হতে হয় সমান কার্যকর। এই প্রয়োজনকে সামনে রেখেই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে তাদের ওয়াই সিরিজের নতুন সংযোজন, আসন্ন ভিভো ওয়াই৫০০।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ডিজাইন করা ভিভো ওয়াই৫০০ আসছে সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে। এতে থাকছে শক্তিশালী ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। যা, নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। ভিডিও স্ট্রিমিং, গেম খেলা, ইন্টারনেট ব্রাউজিং কিংবা সারাদিন সংযুক্ত থাকা সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই প্রতিশ্রুতি : নিরবচ্ছিন্ন বিনোদনের অভিজ্ঞতা।

ফিচারের তালিকায় আরও থাকছে দৃষ্টিনন্দন ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এর ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলিং আর শার্প ভিজ্যুয়াল বিনোদনের মাত্রাকে দেবে এক অনন্য রুপ। প্রিয় শো স্ট্রিমিং করা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা অন-দ্য-গো গেমিং সবকিছুই এখন মনে হবে আরও রঙিন ও জীবন্ত।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম

বর্তমানে কাজ থেকে বিনোদন সব ক্ষেত্রেই স্মার্টফোনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভিভো ওয়াই৫০০ আসছে আরও বেশি শক্তি, অধিক নির্ভরযোগ্যতা এবং নিরবচ্ছিন্ন দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে।

আজকের গতিশীল জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ভিভো ওয়াই৫০০ তৈরি করা হয়েছে আরও নিরবচ্ছিন্ন ও দুশ্চিন্তামুক্ত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে। ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্‌গিরই প্রকাশ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।