নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চ্যানেল আইকে হারিয়ে শেষ ষোলতে ঢাকা পোস্ট

নভেম্বর ২৩, ২০২৩ ১১:৩৯ 👁️ ৯৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে গত আসরের রানার্স আপ ছিল চ্যানেল আই। এবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাদেরকে হারিয়েছে ঢাকা পোস্ট। পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে চ্যানেল আইকে ২ উইকেটে পরাজিত করে ঢাকা পোস্ট।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

দিনের ১১তম ম্যাচে মুখোমুখি হয় চ্যানেল আই এবং ঢাকা পোস্ট। টসে জিতে চ্যানেল আই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ঢাকা পোস্টের নিয়ন্ত্রিত বোলিংয়ে চ্যানেল আই নির্ধারিত ৬ ওভার শেষে ৮১ রান করে। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ৩৬ রান সংগ্রহ করে ঢাকা পোস্ট। তবে তৃতীয় ও চতুর্থ ওভারে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান। তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ঢাকা পোস্ট।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে আউট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা পোস্টের জসীম উদ্দীন।
আগামীকাল রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে প্রতিদিনের বাংলাদেশের মুখোমুখি হবে ঢাকা পোস্ট। সকালে অনুষ্ঠিত ম্যাচে জয়লাভ করতে পারলে বিকেলে ডেইলি স্টার/বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হবে। আগামী পরশু দিন টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩-এ চতুর্থ দিনে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল ৯টি এবং রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ ৩টি। এতে নিজ নিজ খেলায় জয় পেয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে একাত্তর টিভি, এটিএন নিউজ, ডেইলি স্টার, জাগো নিউজ, বাসস, প্রতিদিনের বাংলাদেশ, আমাদের সময়, এখন টিভি, বিজনেস স্ট্যান্ডার্ড, ইনকিলাব, ঢাকা পোস্ট এবং সর্বশেষ জয়টা তুলে নেয় এটিএন বাংলা ক্রিকেট টিম।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

এর মধ্যে দ্বিতীয় রাউন্ড থেকে রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে একাত্তর টিভি, এটিএন নিউজ, ডেইলি স্টার, বাসস, প্রতিদিনের বাংলাদেশ, বাংলাভিশন, এখন টিভি, বিজনেস স্ট্যান্ডার্ড এবং ঢাকা পোস্ট। এদিকে রাউন্ড অব সিক্সটিন থেকে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেছে জাগো নিউজ, ইনকিলাব এবং এটিএন বাংলা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক ৫৫টি সংবাদ প্রতিষ্ঠান নিয়ে মিডিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।