নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চ্যাম্পিয়নস লিগে খেলার আশা জিইয়ে রাখল লিভারপুল

মে ১৬, ২০২৩ ৩:২৩ 👁️ ৫২ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও লেস্টারসিটি। লেস্টারের মাঠের সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন কার্তিস জোনস। অপর গোলটি এসেছি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পা থেকে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

লিভারপুল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৩৩তম মিনিটে। লেস্টারের রক্ষণ ভেঙে গোলটি করেন কার্তিস জোনস। তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জোনস। দুটি গোলেরই অ্যাসিস্ট করেন মোহাম্মদ সালাহ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অলরেডরা।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

লিভারপুল তৃতীয় গোলটি করে ম্যাচের ৭১ মিনিটে। গোলটি করেন আলেকজান্ডার-আর্নল্ড। এই গোলের অ্যাসিস্ট করে ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। বাকি সময়ে আর গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল লিভারপুল।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগের টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড তিনে, আর ম্যানইউ চারে। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সেরা চারে ঢুকতে হবে লিভারপুলের। রবিবারের জয়ে সেই আশা বাঁচিয়ে রাখল জার্গেন ক্লপের দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।