নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মার্চ ১৮, ২০২৫ ১০:৩৪ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে তখন কারও নাম ঘোষণা করা না হলেও আজ মঙ্গলবার এ তিনজনের নাম জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে উঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।

হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে তা পরে গণ-আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনই পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।