নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন নুসরাত

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:২৭ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক :  ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান কাজের বাইরে বেশিরভাগ সময়টা এখন ছেলের সঙ্গে কাটাতেই পছন্দ করেন। একাধিক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা ছেলের ছবি নেটিজেনদের মাঝে শেয়ার না করেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

এবার দেখা গেল ভিন্ন বিষয়। ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন নুসরাত। যেখানে দেখা যাচ্ছে একেবারে ঘরোয়া লুকে নুসরাত। যেখানে তার গায়ের উপর থেকে তীব্র গতিতে ছুটছে গাড়ি।

আরও পড়ুনঃ  দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

শুধু ছুটছে বললেও ভুল হবে। কখনও নুসরাতের মাথায় উঠে যাচ্ছে গাড়ি। কখনও আবার গায়ের উপর দিয়ে গাড়ি ছুটছে গতি বাড়িয়ে। অবাক হয়েই নুসরতকে বলতে শোনা গেল, ‘কেন তোমার গাড়ি এভাবে আমার গায়ের উপর দিয়ে ছুটছে?’ অপর প্রান্ত থেকে যদিও কোনও উত্তর এল না।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘মা ও ছেলের ড্রামা’। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘রক্তবীজ ২’-এর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এর মিউজিক। ছেলে যে বিনা বাধায় বর্ডার ক্রস করছে এ কথা বলাই যায়।

আরও পড়ুনঃ  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

ক্যামেরার সামনে একঝলক আসতে গিয়েও কিছুটা পিছিয়ে গেল ইশান। তাকে দেখার জন্য এদিকে মুখিয়ে দর্শক। সকলেই বলছেন, ‘বাবার মতো এত সুন্দর গাড়ি চালায় ইশান, একঝলক মুখ দেখালে হতো না?’

অভিনেত্রীর ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়েছেন যশ দাশগুপ্তও। চারিদিকে যখন তাদের বিয়ে ভাঙা নিয়ে নানা গুঞ্জন, তখন এমন সুন্দর মুহূর্ত নজর কেড়েছে দর্শকের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।