নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জাকসু নির্বাচন, জাহানারা ইমাম হলে সমান ভোট পেয়ে এজিএস দুজন

সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৭:১৮ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে জাহানারা ইমাম হলে একই ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন দুইজন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

নির্বাচন কমিশন জানিয়েছে, হলটিতে মোট ৩৬৭ জন ভোটার ছিলেন। এর মধ্যে এজিএস পদে সমান ভোট পেয়েছেন লামিয়া জান্নাত ও সাদিয়া খাতুন। তারা দুইজনই ৬ মাস করে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

এ ছাড়া হলটির ভিপি নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন এবং জিএস হয়েছেন রেজওয়ানা বুসরা।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদের ভোট। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তবে ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল-সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

এ ছাড়া নির্বাচনে অংশ নেয় ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।