নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জায়েদ খানের বিয়ের খবরে মেয়েদের কান্নাকাটি!

ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:৩৫ 👁️ ৫৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: শিরোনাম শুনে অবাক হচ্ছেন? অবশ্য চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে তার নারী ভক্তদের কর্মকাণ্ড বরাবরই অবাক করেছে সকলকে। এবারও তাই ঘটলো!

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন জায়েদ খান। যেটির শ্যুট করা হয়েছে কক্সবাজারের আন্তর্জাতিক মানের একটি হোটেলে। এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি।

বিজ্ঞাপনে গল্পটা এমন, বিয়ে করেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় যাবেন হানিমুনে? বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খানও বউকে নিয়ে ছুটলেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইটে।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

ব্যস! এটাকে কেন্দ্র করেই বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হলো- ‘বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান’। যা দেখেই নাকি ঘুম উড়েছে জায়েদ খানের নারী ভক্তদের। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন অভিনেতাকে।

নিজের এই মধুর বিড়ম্বনার খবর জানিয়েছেন জায়েদ খান নিজেই। তার ভাষায়, বিজ্ঞাপনের এই খবর প্রকাশের পর থেকেই মেয়েরা কান্নাকাটি শুরু করেছে। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

জায়েদ খান বলেন, ‘আজকে এই বিজ্ঞাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাাশের পর থেকেই আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে মেয়েদের মেসেজে। আরে বাবা, তোমরা তো পুরো খবরটা পড়বে! শুধু শিরোনাম পড়েই এই কান্নাকাটি।’

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।