অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি। বলা চলে বাংলাদেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর এই প্রতিষ্ঠান। সেই বিকেএসপির ফুটবল দল আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। জালিয়াতির অভিযোগে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের এ শাস্তি দিয়েছে।
আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী বিকেএসপি’র সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে ফুটবলসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে।
পাশাপাশি দুজনকে ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। নাম পরিবর্তনকারী তিন খেলোয়াড় নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আর বিকেএসপিকে ঘরোয়া ফুটবলে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

