নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জীবাশ্ব জ্বালানিতে বিনিয়োগ বন্ধের, দাবিতে রাজশাহীতে সমাবেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:৫৮ 👁️ ১২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: জীবাশ্ব জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে জীবাশ্ব জ্বালানিতে বিনিয়োগ থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। শনিবার নগরীর অলোকার মোড়ে বেসরকারী সংস্থা পরিবর্তন, ক্লিন এবং বিডব্লিউজিইডির যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সমাবেশে বক্তারা বলেন, বেইজিংভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার প্রথম তিন বছরের মধ্যে যত অর্থ বিনিয়য়োগ করেছে তার মধ্যে ২০ শতাংশ বিনিয়য়োগই জীবাশ্ব জ্বালানি প্রকল্পে। দ্রুতগতিতে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য এই জীবাশ্ব জ্বালানির ব্যবহারই অন্যতম দায়ী। তাই এখনই এই ব্যাংককে জীবাশ্ব জ্বালানিতে সব ধরনের বিনিয়োগ বন্ধ করতে হবে। এতে বিনিয়োগ না করে বাংলাদেশের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, অগ্নি প্রকল্পের সমন্বয়কারী হাসিবুল হাসান এবং সোমা হাসান। প্রায় ঘণ্টাব্যাপী এ সমাবেশে শতাধিক নারী অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।