নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪২ : বিআরটিএ

জুলাই ১৩, ২০২৪ ১২:০৮ 👁️ ৩২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিদায়ী জুন মাসে সারাদেশে ৭৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৪২ জন মানুষ মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৭৯৬ জন মানুষ।

আরও পড়ুনঃ  ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান গৌতম চন্দ্র পালের গত ১০ জুলাই স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও জানায়।

এসবের মধ্যে ঢাকা বিভাগে ১৬৬টি দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৩৯ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪৮টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৯৬টি দুর্ঘটনায় ৯২ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৬৭টি দুর্ঘটনায় ৬৪ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ৪৭টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৩৯টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ১০১টি দুর্ঘটনায় ৯১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৬৬টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

জুন মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ৩৫টি, বাস/মিনিবাস ১৪১টি, ট্রাক/কাভার্ডভ্যান ২০৩টি, পিকআপ ৫৭টি, মাইক্রোবাস ২৮টি, অ্যাম্বুলেন্স ৫টি, মোটরসাইকেল ২৩৩টি, ভ্যান ৩৬টি, ট্রাক্টর ১৩টি, ইজিবাইক ৪৪টি, ব্যাটারিচালিত রিকশা ৩৩টি, অটোরিকশা ৮১টি ও অন্যান্য যান ২১৫টিসহ সর্বমোট ১১২৪টি যানবাহন রয়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

এসবের মধ্যে মোটরকার /জিপ দুর্ঘটনায় ১৮ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৩৭ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৭৩ জন, পিকআপ দুর্ঘটনায় ২৩ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১৯ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন, ভ্যান দুর্ঘটনায় ২৭ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১ জন, ইজিবাইক দুর্ঘটনায় ৩৩ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২২ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫৬ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১৩০ জনসহ সর্বমোট ৬৪২ জন নিহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।