নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা

এপ্রিল ৯, ২০২৬ ৮:০০ 👁️ ৬৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, কাশিয়াডাঙ্গা, রাজশাহী।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু ও সফল কর্মজীবন কামনা করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

এ সময় নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের জন্য পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং তাদের কল্যাণে কাজ করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

সাক্ষাৎকালে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সাদিকুজ্জামানসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।